বর্তমান সময়ে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। SSC Vocational শিক্ষার্থীদের ভালো ফলাফল ও দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং অভিজ্ঞ শিক্ষকের সহযোগিতা।
ভোকেশনাল কোচিং হলো এমন একটি বিশেষ শিক্ষা সহায়তা ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের সাধারণ বিষয় ও ট্রেডভিত্তিক বিষয়ের উপর পরিকল্পিতভাবে প্রস্তুতি করানো হয়।
আমাদের ভোকেশনাল কোচিং প্রোগ্রামে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার প্রস্তুতি, ব্যবহারিক পরীক্ষা, সৃজনশীল প্রশ্ন সমাধান, মডেল টেস্ট এবং নিয়মিত গাইডলাইনের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের সুযোগ পায়।
এসএসসি ভোকেশনাল হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। এই প্রোগ্রামে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়।
হ্যাঁ। চাকরি, ব্যবসা বা অন্যান্য কাজের পাশাপাশি এসএসসি ভোকেশনাল পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। কর্মজীবীদের সুবিধার জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে নিয়মিত শেখার ব্যবস্থা রয়েছে।
হ্যাঁ। পড়াশোনায় বিরতি থাকা শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও নিয়ম অনুসরণ করে এসএসসি ভোকেশনাল প্রোগ্রামে ভর্তি হতে পারেন।
হ্যাঁ। গার্মেন্টস কর্মীসহ সকল কর্মজীবী ব্যক্তি চাকরির পাশাপাশি এসএসসি ভোকেশনাল সম্পন্ন করার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারেন।
হ্যাঁ। শিক্ষার জন্য বয়স বাধা নয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন।
১৪ বছর থেকে যেকেউ সরাসরি নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে।
এসএসসি ভোকেশনাল শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করে এবং কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি করে।
হ্যাঁ। সরকারি চাকরির ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করা যায়।
হ্যাঁ। সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য শর্ত পূরণ করলে আবেদন করা যায়
ভর্তির জন্য প্রয়োজন:
– জন্ম নিবন্ধন সনদ
– পাসপোর্ট সাইজ ছবি
– পূর্বের শিক্ষাগত তথ্য
– মোবাইল নম্বর
– প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য
অনলাইন ক্লাস, বিষয়ভিত্তিক পাঠদান, গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন এবং পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত সহযোগিতা করা হয়।